ঈদ পরবর্তী হালচাল

মুরগি-পোলাও আর বিরানির বদ হজমের ঢেকুর এখনো যায় নাই সাথে মাঝে মাঝে পেটের ঘুটঘুট পুটপুট গর্জন অনেকটা ATM থেকে টাকা গণনার আওয়াজের মত।

মানি ব্যাগের স্বাস্থ্য শারিরিক অবস্থা থেকেও খারাপ। ব্যাগের স্বাস্থ্য হানি হয়ে ব্যাগ স্লিম ফিগারের হয়ে গেছে। ATM থেকে টাকার পরিবর্তে বেরিয়েছে ঝাপসা কাগজ যাতে স্পষ্ট লেখা আপনার জন্য এই সাদা কাগজ ছাড়া আপাতত আর কিছু নেই।

বাহিরে কড়া রোদে পুরে গায়ের চামরা অঙ্গার প্রায়। এর মধ্যে পকেটের এই রুগ্ন অবস্থা মনের জোরও হারিয়েছি।

ঘর থেকে অতি দরকার ছাড়া বের হচ্ছিনা। আরও যাদের ঈদ সালামি দেয়ার দরকার ছিলো তাদের থেকে ১০০ গজ সামনে বা পিছনে হাঁটছি।

ভালোবাসার কাঙ্গাল হয়ে যে আর্জেন্টিনার সাপোর্টার হয়েছি তাদেরও করুণ অবস্থা। এর মধ্যে ব্রাজিলও যদি একই করুণ অবস্থা না হতো তাহলে ব্রাজিল সাপোর্টারস বন্ধুরা মনের অবস্থাকেও ICU তে থাকা রুগীদের মত করে দিত।

এত দূর অবস্থার মধ্যেও এটিএন বাংলায় গান গেয়ে যত টুকু আশার আলো দেখিয়েছেন ড. মাহফুজুর রহমান স্যার। ওনার তিনটা গান শুনেছি। শুনেছি বললে ভুল হবে, আসলে দেখেছি। অডিও মিউট করে শুধু মনোরম চোখ জুড়ানো লোকেশন দেখেছি। ওনি মাঝে মাঝে দু’হাত তুলে দোয়া করেছেন। কখনো দু’চোখ বুজে ধ্যান করেছেন। কখনো কান্না কান্না কন্ঠে বলতে চেয়েছেন, “আমাই ডেকো না, ফেরানো যাবেনা….”।

সকলকে বাসি ঈদ মোবারক।

—চট্টগ্রাম,
২১ জুন, ২০১৮

5 responses to “ঈদ পরবর্তী হালচাল”

  1. This article does something rare and valuable by making the reader feel smarter after reading it without ever making them feel talked down to, a delicate balance perfectly achieved here.

  2. Outstanding content that covers the essentials while also diving into nuances most other articles overlook, this level of thoroughness is exactly what readers like me look for.

  3. Impressively comprehensive coverage of the topic with just the right level of detail at each stage, this article is a pleasure to read and leaves the reader genuinely better informed.

  4. Com says:

    This guide was beautifully structured, covering every angle in a way that was easy to follow so thank you for taking the time to put something this good together.

  5. Mediazienda says:

    This piece was wonderfully comprehensive, keeping the reader engaged throughout with a natural writing style so I will be keeping an eye out for future posts from this author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post