ফেসবুক লাইক কমেন্ট

ফেসবুকে কোথাও লাইক দিতে, কমেন্ট করতে স্ট্যাটাস দিতে অলিখিত ভাবে একটা বারণ আছে!

তাই দিলাম না! লিখিত লেখা মুছে দিলাম! মনের আগুনটা পুষে রাখলাম। সে আগুনে শরীর মন বশীভূত হবে, তারপর শুধু ধোঁয়া আর গন্ধ বের হবে। কিছু বলা বা লেখা থেকে বিরত থাকলেই যদি কেউ সুখ অনুভব করে সেটাতেও অতৃপ্ত মনের একটা বুঝ আছে, সান্ত্বনা আছে। ওরা নিজেরা কিছু বলেই যে আনন্দ পায় তার চেয়ে অন্য জনের কণ্ঠ রোধ করতে পারলে তার চেয়ে বেশি আনন্দ পায়। কিছুই ভালো লাগছে না, ফেসবুক চালাতে ভালো লাগছে না, টিবি দেখতে ভালো লাগছে না এমনকি প্রিয় ল্যাপটপ চালাতেও অনীহা দেখা দিচ্ছে।

মানুষ আর মানুষ নাই। এই সমাজে মানুষ প্রেম করে গোপনে আর হিংস্রতা দেখায় প্রকাশ্যে।

আমরা কেউ ভালো না। আমরা অকারণে বাসের ড্রাইভারকে মারধর করি। বাসের ড্রাইভার লাল পানি আর টেবলেট খাইয়া গতির প্রতিযোগিতায় মানুষ মারে। অফিসের বস অকারণে জারি দেয়। আবার কর্মীরা সুযোগ পেলেই ফাঁকি মারে। মসজিদের ইমাম টাকার জন্য ওয়াজ করে। পুলিশ মামা বাস-ট্রাক চালকের সাথে হ্যান্ডশেক করে তারপর হ্যান্ডশেক পকেটে ঢুকায়। রাজনীতিবিদরা নির্বাচনের আগে জনগণের পা ধরে। নির্বাচন পরে জনগণকে পকেটে ভরে। ডাক্তাররা সেবার নামে ব্যবসা করে। সাংবাদিকরা ভুয়া নিউজ করে সত্য লুকায়। আইনজীবী থেকে পেশাজীবী, রান্নাঘর থেকে সংসদ সব জায়গায় আজ এক নীতি ‘অন্যকে মেরে নিজে বাঁচো’। এমনকি ঘরের কাজের বুয়া পর্যন্ত শাড়ির আঁচলে গেরস্তের পেঁয়াজ লুকায়। মাছ-ওয়ালা মাপে কম দেয়, আম-ওয়ালা আমে বিষ দেয়। এই সমাজের কেউ ভালো না। আমি ভালো না, আপনি ভালো না। কেউ ভালো না, কেউ!

থাক, আর কিছু লিখলাম না! আবার দেখা যাবে এটা ভাইরাল হবে! তারপর আমারে খুঁজবে! তারপর ধরবে। এরপর বয়লার মুরগির ডিম সিদ্ধ দিবে (দেশি মুরগির ডিম হলে একটা কথা ছিল)! তারপর বউ কাঁনবে। ফ্যামিলি মার-প্যাঁচে পরবে।

তাই, মনের দু:খে গান গাই,

“এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম,ভালোবাসা হারালাম
ভালোবেসে কি পেলাম?“

এই যে গান গাইলাম এটাতেও একটা সমস্যা আছে। এই গানের গায়ক ‘আসিফ’ হে বেটাও একটা রাজনৈতিক দলের সমর্থক। এখন এই গানের সূত্র ধরে ত্যানা প্যাঁচায়া সত্যি সত্যি একদিন এই বুকে তুসের আগুন জ্বালায়া দিবে। এবং এভাবে তুসের আগুন জ্বালাতে জ্বালাতে সেই তুসের আগুন থেকে একদিন এই সমাজ ও রাষ্ট্র পুড়বে।

© রাশেদুল হায়দার
(একটি মেজাজ খারাপ স্ট্যাটাস)
নিজ দায়িত্বে লাইক কমেন্ট করুন!

3 responses to “ফেসবুক লাইক কমেন্ট”

  1. I have tried many platforms but this one keeps me coming back for its honest approach. The game selection is huge and the payout system works exactly as advertised. It is refreshing to find a site that truly puts players first. betplayapostar

  2. As someone who values security above all else this platform gave me total peace of mind. Transactions are fully encrypted and my account never feels at risk. I love how they treat players with respect and complete transparency. It truly is like having a loyal companion who protects your interests every step of the way. pebetsafeperu

  3. moli77slot says:

    I honestly cannot believe how much fun I have been having on this wonderful site. The slot games load instantly and the promotions keep getting better with each visit. It is the perfect go to place for anyone who wants reliable entertainment and steady rewards without any complicated rules. moli77slot

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post