আজ রোজ শুক্রবার

আজ রোজ শুক্রবার

প্রতি সোমবার থেকে শুক্রবারের জন্য অপেক্ষা করি। শুক্রবার যেন আসতেই চাইনা! বুধবার আসার পরেও আরও একদিন অপেক্ষা করা লাগে।

ভাবতেই ভালো লাগছে, আজকে সেহরি খেয়ে কোন এলার্ম লাগবেনা। সেহরির মেনু রুই মাছ। আমার নিজ হাতের কিনা ফরমালিন দেওয়া রুই মাছ। খালা এক হাঁটু ঝোল দিয়ে রান্না করেছে। কোন রুচিশীল মানুষের হয়তো মুখে উঠবেনা। কিন্তু আমি পেট ভরে খেয়েছি, আলহামদুলিল্লাহ। খাওয়ার পর প্লেট ধুয়ে পানিও খেয়েছি। না খেয়ে উপাই নেই, তাই জেনে বুঝেই খেয়েছি।

খালা প্রতিদিন জিজ্ঞাসা করে, মামা আজকের রান্না কেমন হয়েছে। আমিও প্রতিদিন একই কথা বলি, আজকের রান্না গত কালের চেয়ে অনেক ভালো হয়েছে। কেরি অন খালা। অনেক ভালো রেঁধেছেন। খালাও কম চালাক না, বলে আমাকে পাম্প দেন, না…!

সকাল এগারটাই ঘুম থেকে আড়মোড়া ভেঙ্গে উঠার জন্য কোন শক্তি পাচ্ছিনা। পেট একদম খালি। রাতের রুই মাছ গেল কই!

হাতের কাছে মোবাইল ফোন। দেখি ফেসবুকের মানুষজন কিতা কইবার চাই।
হায়! হায়! কই কিতা! এক লাখ টাকা ব্যাংকে রাখলে এক হাজার টাকা ঘ্যাচাং! আল্লাহরে আল্লাহ! ভাগ্যিস এক লাখ টাকা আমার নেই। থাকলেও বালিশের নিচে রেখে ঘুমাতাম!

আজ সকাল থেকে হালকা রোদ উঠছে। জানালা দিয়ে শাঁ শাঁ বাতাস। আবহাওয়া একেবারেই কুল। ফ্যান চালালে শীত করে, না চালালে গরম।

ময়লা কাপড় চোপড় গুলো আমার দিকে তাকিয়ে আছে। কয়েকটা শার্ট, কয়েকটা প্যান্ট আর হাফ ডজন জাহাঙ্গীর সাহেব। এরপর ধোয়ে আবার আয়রন করে রাখতে হবে আগামী সপ্তাহের জন্য। কিন্তু শরীর যে চলেনা। হাত পা নাড়াতে পারছিনা। একেবারে অবশের মত হয়ে আছে। ইচ্ছে হচ্ছে আমি শুয়ে থাকি আর হাতের কাছে কিছু সুইচ থাকবে। একটা টিপে দিলে কাপড় ধোয়া শেষ। একটাতে ইস্ত্রি আর অন্যটাতে রান্না-বান্না। কাপড়-চোপড় ধোয়ার মত কষ্টের কাজ এই ব্যাচেলর জীবনে আর নেই।

এই বাদল দিনে নাক দিয়ে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। গতকাল থেকে সর্দি সর্দি ভাব। রাতে নামাজ পড়ে বৃষ্টির মধ্যে দৌড়ে বাসায় এসেছিলাম। এরই মধ্যে কয়েক ফোঁটা পানি মাথার ভিতর চালান হয়ে গিয়েছে।

আজকাল বৃষ্টির সাথে আর আগের মত বনিবনা হচ্ছেনা। সব সময় কথা কাটাকাটি লেগেই থাকে। বৃষ্টিও আর আগের মত আমাকে সহ্য করতে পারেনা। ঠিক যেদিন থেকে আমার বিয়ের কথাবার্তা চলছে সেদিন থেকে। এমতা অবস্থাই কাপড়-চোপড় ধোয়া প্রায় অসম্ভব। আল্লাহ তুমি উপর থেকে একটা ওয়াশিন মেশিন পাঠিয়ে দাও। টাকা ঈদের বোনাস থেকে কেটে রাখিও!

Comments are closed.

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post