প্রিয় ভাই ‘জুতা চোর’

প্রিয় ভাই ‘জুতা চোর’

মাহে রমজানের শুভেচ্ছা। খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। রমজানের এত এত ব্যস্ততার পরও তুমি তোমার এই মহান পেশাকে দায়িত্বের সাথে সম্পূর্ণ করেছো। না করেও উপায় নেই, তোমারও ঘর-সংসার আছে, ছেলেপুলে আছে। ঈদে স্ত্রীর জন্য গয়নাগাটি, ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনতে তো তোমাকেও হবে। আমরা বুঝি, সব বুঝি! তোমাকেও ছয়শ টাকার গরুর গোস্ত, পঞ্চাশ-ষাট টাকার সবজি কিনতে হয়। সব কিছুতো তোমার ওই ইনকামের উপর নির্ভর করে, ঠিক না?

তো ভাইয়া, নিজের পেশাকে কখনো ছোট করে দেখবেনা। জুতা চোর হয়ছো তো কি হয়েছে। তুমি পঁচে যাওনি। এই সমাজে তোমারও স্বীকৃতি আছে, স্ট্যাটাস আছে। তোমাকেও মাথা উঁচু করে বাঁচতে হবে। দেশ ও জাতীর আগামী জুতা চোর গঠনে তোমাকেও ভূমিকা রাখতে হবে।

আমি দুঃখিত যে, তুমি আমার যে জোড়া জুতা নিয়েছো তা একটু পুরাতন হয়ে গিয়েছিলো। তবে পলিশ করে নিলে আবার নতুনের মত চকচক করবে। আর কিছু দিন অপেক্ষা করলে ঈদের নতুন জোরা সহ নিতে পারতে। তুমি চিন্তা করোনা। ওই জোরাও মসজিদের সামনে থেকে দ্বিতীয় কাতারের ডান পাশের বক্সে রাখা থাকবে। তোমার সুবিধে মত নিয়ে যেয়ো। আর মসজিদ থেকে খালি পায়ে আসতেও আমার একটু লজ্জা করেনি! বরং অনেকদিন পর মাটি লাগিয়ে বাসায় আসতে ভালোই লেগেছে। এখনকার সময়ে কাওকে মাটির সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার কৃতিত্ব একান্ত তোমাদের। জাতি এই জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ।

আর তোমার অবিবাহিত কোন মেয়ে থাকলেও তার বায়োডাটা আমাকে দিও। আমার কাছে কিছু পরিচিত জুতা চোর অবিবাহিত পাত্র আছে। তারা নিয়মিত নিউ মার্কেট মসজিদ থেকে জুতা চুরি করে গুলিস্তানে নিয়ে বিক্রি করে। তাদের ইনকামও খারাপ না। তোমার মেয়েকে খাওয়াতে পড়াতে তাদের মোটেও কষ্ট হবেনা। আর তারাও তোমার মত একজন আর্দশবান জুতা চোরের মেয়ে পেয়ে ধন্য হবে।

ধন্যবাদান্তে,
রাশেদুল হায়দার

3 responses to “প্রিয় ভাই ‘জুতা চোর’”

  1. Finally came across a space that actually delivers on its promises and makes every visit feel worthwhile. The whole setup runs like clockwork and I love how straightforward the payment options are for regular folks. It is rare to find this level of reliability in the scene these days so I am sticking around for the long haul. inkingexchange

  2. Quick login process and the homepage loads instantly on my phone. I really enjoy the weekly tournaments and the prize pools keep getting bigger every month. bhaggologinapp

  3. This is exactly what we needed here in Ecuador. The sports markets are huge and the odds are competitive compared to other local options. I have been placing my match day bets here for months and the payouts never delay. Really appreciate the local payment methods they support. casadeapuestasecuador

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post