ব্যক্তিত্বের কান্না

স্বাভাবিক ভাবে আমার মনটা একটু শক্ত
একটু অন্য প্রকৃতির, একটু ভাবুক প্রকৃতির।
কোন হৃদয় বিদারক বীভৎস দৃশ্যও
মাঝে মাঝে আমার মনকে ছুঁতে পারে না।
যা একটু অপলক দৃষ্টিতে চেয়ে থাকি, এতটুকুই যা।

আমার চোখের পানিকে সহজে জমাট বাঁধতে দিই না।
ভেতরের দুমড়ানো মচকানো স্মৃতিপটের দৃশ্য
আর আবেগ তাড়িত কোন ঘটনাকেও
আমি ধারে কাছে ঘেঁষতে দিনা।

কঠিন হৃদয়ের পাথর ভেঙে নোনা চোখের পানি
খুব সহজে চোখের কোটরে আসেনা।
মাঝে মাঝে খুব চেষ্টা করি,
একটু আধটু কাঁদতে।
হাউমাউ করে কাঁদতে।

বাদ সাধে, সেই ব্যক্তিত্বে, সেই সুপুরুষত্বে।
সে জন্য খুব বেশি কাঁদা হয়নি।
কোন আবেগময় মুহূর্তকে স্মরণ করে
কোন বিয়োগান্ত বিষয়কে সামনে রেখে,
আমার কাঁদা উচিত।

মাঝে মাঝে সফল হয়েও যাই, তখন
হাউমাউ করে কেঁদে উঠা
মনকে কিছুতেই আর সামলাতে পারি না
পরে নিজেকে বুঝিয়ে, নিজেকে ব্যক্তিত্ববান সু-পুরুষ ভেবে
ঘটে যাওয়া পাগলামির জন্য এবার আবার হাসার চেষ্টা করি।

3 responses to “ব্যক্তিত্বের কান্না”

  1. watch World Cup 2026 says:

    This piece on identity and memory touched me deeply—how time slips by, yet moments stay vivid. It’s a reminder to cherish the small, authentic details of life. For fans like us who want every matchday covered with clarity and care, watch World Cup 2026 is a trusted companion, offering local kick-off times, live scores, and official broadcast options tailored to your country—no more guesswork, just real-time answers.

  2. Best AI visibility tool says:

    This piece feels so deeply personal—like a quiet conversation with time itself. The way you capture fleeting moments and emotions reminds me how precious authenticity is, especially in a world full of noise. For founders building SaaS products, it’s easy to focus on rankings, but the real challenge now is being seen by AI assistants like ChatGPT and Gemini. That’s where aeo visibility checker comes in—it reveals the ‘invisible losses’ where your competitors get picked over you, even when you’re technically visible. It gives you exact prompts, raw AI answers, and a clear weekly action plan to fix what matters most.

  3. Where Is This Place Located says:

    This reflection on time, memory, and the quiet moments of life truly resonates—how a single photo can hold decades of emotion. If you ever come across an old image and wonder where it was taken, to uncover its story with visual clues and a map, even without GPS data. It’s amazing how AI can help reconnect us to places we’ve forgotten but still feel deeply. check where a picture may have been taken

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post