প্রিয় বান্ধুবী ডেঙ্গু

প্রিয় বান্ধুবী ডেঙ্গু
ছাত্র জীবনে তোমার ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। যেটার মাশুল এখনো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। যে ফিজিক্স-কেমিস্ট্রিকে ভালোবেসে একদিন তোমার চিঠির জবাব দিইনি সেই ফিজিক্স-কেমিস্ট্রি এখন অন্যের ঘরের মশারী আটকায়। টর্চলাইট দিয়ে মশা মারে। তোমাকে পরীক্ষার খাতা দেখায়নি বলে তুমি যে সাবজেক্টে ফেল করেছিলে। সে একই সাবজেক্টের প্র্যাকটিক্যালে আমার রিপোর্ট পজিটিভ আসছে। তুমি ভাবছো আমি অনেক সুখে আছি! আমি এই হাসপাতাল ওই হাসপাতাল ঘুরে ঘুরে এখন অ্যাডমিশন নিতে পারি না। হাসপাতালের বারান্দায় তোমার বান্ধুবীদের লাউড স্পিকারের গানের জ্বালায় ঘুমাতে পারি না। রেস্টুরেন্টে গিয়ে তুমি যে স্যুপ খেতে চেয়েছিলে সেই স্যুপ ডাক্তার স্যালাইনের মাধ্যমে এখন আমাকে দিচ্ছে। তোমাকে মনে পড়ে ব্যথায় ব্যথায়, শিরায় শিরায়!

আজ তুমি বংশবিস্তারের মাধ্যমে আমাদের পাড়ায়-মহল্লায় সর্বত সুখে বসবাস করছো। সর্বত তোমার কত নামডাক। সিটি কর্পোরেশন দাদুরা নাকি তোমার দুর সম্পর্কের আত্মীয়। তাদের আতিথেয়াতায় তোমাদের ভালোই দিনকাল যাচ্ছে। লস এঞ্জেলেসবাসী মি. জন এডিসের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তা তোমার ফেসবুকের পপুলারিটি দেখেই বুঝতে পেরেছি।

সিটি কর্পোরেশন দাদুরা নাকি তোমাদের আপ্যায়নের জন্য বিমানে করে স্যুপ আমদানি করছে। তাই তোমার কাছে রিকোয়েস্ট তুমি দ্রুত এঞ্জেলেসে চলে যাও। কারণ, হয়তো এই ভেজাল স্যুপ খেয়ে তুমি আর এদেশে বেশি দিন টিকতে পারবা না। এখানকার আবহাওয়াও তুমি মানিয়ে নিতে পারবা না। এখানকার মানুষ অনেক পলিটিক্যাল!

আশা করি তোমার সাথে আর কখনো দেখা হবে না!
শুভবিদায়!

ইতি
তোমার সাবেক ক্রাশ!

লেখাটি (০৫-০৮-২০১৯) সমকালের ফিচার ‘প্যাচআলে’ প্রকাশিত।

দৈনিক সমকাল অনলাইন থেকে পড়তে ক্লিক করুন।

Comments are closed.

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post