কবিদের বন্ধুরা কবিদের যে ২০ কথা বলতেই পারে…

১) তুই আর ভালো হসনাই, এখন আবার কবিতা লিখস।

২) যার দ্বারা কিছুই হয়না তারাই শুধু কবিতা লেখে।

৩) কবিরা ভাত পায়না, বিরানি খায়।

৪) কবিদের চারিত্রিক সমস্যা থাকতে পারে জানতাম তুরতো মাথায়ও কিঞ্চিৎ গণ্ডগোল আছে।

৫) দোস্ত তুর সৌজন্য কপিগুলো আমারে দিস। আমি বিক্রি করে তুরে ৫% দিবোনে, এতেও যদি তুর কিছু লাভ হয়।

৬) তুইযে একটা কবি এটা তুর বউ কি জানে?

৭) কবি হয়ছোস ভালো কথা, আমার পাওনা টাকাগুলো দেসনা কেন?

৮) কবিরা ভাতেও মরে, শীতেও মরে।

৯) খবরদার বায়োডাটাতে কবি লিখিস না, মেয়ে পাবি না।

১০) আচ্ছা তুর ৮নং কবিতা জুঁইকে নিয়ে, ৯নং আঁখিকে নিয়ে তাহলে ১০নং কাকে নিয়ে?

১১) তুই যদি আজকে আমাকে কাচ্চি বিরানি খাওয়াস তাহলে তুর অটোগ্রাফ আমি নিতে পারি।

১২) মানুষ বয়স হইলে বিয়ে করে, ছ্যাঁকা খাইলে কবিতা লিখে।

১৩) দোস্ত তুর শেষের আগের কবিতাটা অনেক জোশ হইছে, যদিও সময়ের অভাবে পড়তে পারিনাই।

১৪) শুন এইসব কবিতা-টবিতা ভালো জিনিস না, চল আইএলটিএস করি বিদেশ যাই।

১৫) শুন তুই শুধু আমার বন্ধু বলে… নাহয় তুর এই খ্যাত মার্কা কবিতার জন্যই তুকে আমি ফেসবুকে আনফ্রেন্ড করে দিতাম।

১৬) আচ্ছা কবিতা লেখে কত টাকা পাস রে… আমিতো টিউশনি করেই মাসে ১০ হাজার টাকা ইনকাম করি।

১৭) রাস্তা-ঘাটে পুলিশ ধরলে ভুলেও বলিসনা তুই কবি, তাহলে মাইর আরো দুই ঘাঁ বেশিই খাবি।

১৮) কবিদের বউরা কবিতাকে হিংসে করে।

১৯) কবিরা সর্বভোগ প্রাণী, তাদের গায়ের চামরা সাধারণত মোটা হয়।

২০) অবলা কবিদেরকে নিয়ে অহেতুক কথা বন্ধ করুন, তাদের সাহায্যে এগিয়ে আসুন, মনে রাখবেন কবিরাও মানুষ।

 ১০/০২/১৯ ইং দৈনিক ইত্তেফাকের ফিচার ‘ঠাট্টা’তে প্রকাশিত

১১/০২/১৯ ইং দৈনিক সমকালের ফিচার প্যাচআল-এ প্রকাশিত

3 responses to “কবিদের বন্ধুরা কবিদের যে ২০ কথা বলতেই পারে…”

  1. jaya9bestapk says:

    Downloaded the app and it runs like butter on my phone. The interface is so clean and I can place bets without any hassle. Even the promotions are actually useful and not just clickbait. This has quickly become my daily gaming companion. jaya9bestapk

  2. 88fb77login says:

    My weekends are finally complete thanks to these live streaming games and the instant replay feature. The interface is so smooth I never miss a hand and the cashout process is straightforward. I genuinely appreciate how they keep the community friendly and fair. Take a quick look and you will understand why we stick around. 88fb77login

  3. pksix6bet says:

    After years of trying out different options this is the platform that finally made me feel completely at ease. The banking choices are simple and protected so I never have to worry about my funds. The developers clearly poured their hearts into keeping the environment safe and enjoyable for everyone who walks through the door. Drop in and feel the thrill for yourself today. pksix6bet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post