Mucize (2015) The Miracle

“আমি আমার বউয়ের প্রেমে পড়েছি!!” এটাই মুভির টুইস্ট এবং সারমর্ম।

টার্কিশ মুভি Mucize (2015), ইংরেজি নাম The Miracle। তুরস্কের মন মুগ্ধকর এক দুর্গম পাহাড়ি গ্রাম। মাতব্বরের মাধ্যমে চলে সে গ্রামের নিজস্ব নিয়মনীতি আর আইন কানুন। পারিবারিক অটুট বন্ধনে যুক্ত সে গ্রামে সবার সাথে সবার খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।

একটি মুভির ভাষা কত গভীরে গিয়ে মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারে সেটা এই মুভি দেখেই প্রমাণ। জীবনে যে কয়টা মুভি দেখে চোখের পানি এসেছে এই মুভিটাও সে কয়টার মধ্যে একটা। কোন নাচ নেই, গান নেই, একশন নেই অথচ এমন মুভি শুধু যে বিনোদনের জন্য তা নয়, এটা দিয়ে মানুষের অনুভূতিকে পর্যন্ত নাড়া দিবে। ছবির হাসির জায়গায় হেসেছি। আবেগ ঘন মুহূর্তগুলোতে চোখের পানি মুছেছি।

শিক্ষকতা এক মহান পেশা। একজন শিক্ষক যে একটা সমাজ পরিবর্তন করতে পারে এই মুভি হলো তার আরও একটি প্রমাণ। যে শিক্ষকতার মাঝে মনের মিল আর আন্তরিকতা নেই সে শিক্ষকতা দিয়ে সমাজ তো পরিবর্তন দুরের কথা ওই শিক্ষকই নিজের পরিবর্তন করতে পারেনা।

আমাদের দেশে শিক্ষক বা কর্মকর্তাদের শাস্তি স্বরূপ পাঠানো হয় পার্বত্য বা রিমোট এরিয়ায়। এই মুভিতে দেখানো হয়েছে একজন দক্ষ আন্তরিক এবং ত্যাগী শিক্ষককে পাঠানো হয়েছে এমন এক পাহাড়ি এলাকায় যেখানে কোন স্কুল পর্যন্ত নেই। একসময় ওই শিক্ষক নিজ বাড়ি থেকে টাকা এনে গ্রামের অন্যদের সহযোগিতা সহ একটা স্কুল গড়েন। এবং সব চেয়ে মজার ব্যাপার হলো একজন শারীরিক প্রতিবন্ধী যেকিনা কথা পর্যন্ত বলতে পারেনা, ঠিক ভাবে হাঁটতে পারেনা সেরকম একজনকে পড়াশুনা শিখানোর দায়িত্ব নেন সেই শিক্ষক। প্রথম অবস্থায় কাহিনী খুব স্লো মোশনে এগোতে থাকে।

দেখতে দেখতে এক সময় মনে হবে যে ছবির কাহিনী এখানেই শেষ….। ওস্তাদ থামেন! তাহলে আপনি পুরো মুভি যে মিস করলেন। সময় নষ্ট করলেন দুই ঘণ্টা। আর একটু… আর একটু… এভাবে বাথরুম চেপে রেখে দেখে ফেলুন মুভির শেষ পর্যন্ত (আমি যেটা করেছিলাম)। ভালো না লাগলে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিয়েন আমি আপনার দুই ঘণ্টার দাম দিয়ে দিবো।

যেহেতু তুর্কি মুভি তাই বাংলা বা ইংরেজি সাব-টাইটেল সহ দেখতে হবে। একা একা এবং এক বসাতে পুরো মুভি দেখতে পারলে মজা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। আবার বলছি শেষ পর্যন্ত দেখবেন।

Download Link

Subtitles

3 responses to “Mucize (2015) The Miracle”

  1. tg7771login says:

    TG7771login… Nice layout, simple registration, so you get right to the fun part. Jump in and play with tg7771login

  2. doimkibet68 says:

    Doimkibet68 is my new favorite spot! It’s super easy to use and I’ve actually had some luck here. If you’re looking for a fun time, Doimkibet68 is the place to be. Check out doimkibet68. Good luck!

  3. taigo88biz says:

    Taigo88biz is legit! I signed up last week and already won some extra cash. Give taigo88biz a look if you want try your luck

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post