প্রথম আলোতে বিদায় কৃতজ্ঞতানামা

কৃতজ্ঞতানামা

আজ প্রথম আলোতে আমার শেষ অফিস।

কাল থেকে আমি প্রথম আলোর অতি গুরুত্বপূর্ণ আইডি কার্ড হারাবো। রাত-বিরাতে চলতে ফিরতে এই আইডি কার্ড আর সাথে থাকবেনা। কাল থেকে প্রথম আলো অফিসে ঢুকতে আমাকে ওয়েটিং রুমে অপেক্ষাধিন থাকা লাগবে। রিসেপশন থেকে ভেতরে কল দিয়ে অনুমতি মিললেই তবে ভেতরে প্রবেশ করতে পারব। আজকে আর কালকের মধ্যে কত পার্থক্য সৃষ্টি হয়ে যাবে। কাল থেকে কেউ বলবেনা চলেন ‘হায়দার সাহেব’ চা খাই। কেউ ‘হায়দার সাহেব’কে পঁচিয়েও মজা পাবে না। ১৫১০ এক্সটেনশনেও কেউ আমাকে খুঁজবে না। জিরোতে ডায়াল করেও কেউ চাইবেনা হায়দার সাহেবকে।

প্রতিটা আনন্দের পাশাপাশি একটা দুঃখও থাকে, আমার দুঃখ হলো আপনাদের ছেড়ে যাওয়া।

আজ টলমল করা চোখের পানি নিয়ে বিদায় নিচ্ছি। এই চোখের পানি আপনাদেরকে ভালোবাসার নোনা পানি। আপনাদের আদর স্নেহ আর ভালোবাসার উষ্ণ পানি। আপনাদের প্রত্যেকের কাছে আমি আলাদা আলাদা ভাবে ঋণী। আপনারা সব সময় বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। হাসি মুখে ভুলগুলো শুধরে দিয়েছেন। আপনারা আমাকে অফিশিয়াল শিষ্টাচার শিখিয়েছেন। কীভাবে হাসি মুখে অভিযোগ গ্রহণ করতে হয়, কীভাবে কাজ ও ব্যবহারের মাধ্যমে অন্যের কাছে প্রিয় হয়ে উঠতে হয়। শিখিয়েছেন কঠিন সময়ের ধৈর্যের সঙ্গে কাজ করার। দিয়েছেন খারাপ সময়ে উতরে উঠার সাহস। শিখিয়েছেন কীভাবে সম্মানিত লোকদের সঙ্গে আদব-কেতাবের সঙ্গে কথা বলতে হয়। আপনাদের এই শিক্ষা আমার সারা জীবনের কাজে আসবে।

আপনাদের এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমি বাকি জীবনকে আরও সুন্দর আর সার্থক করে গড়ে তুলতে পারব বলে আমার বিশ্বাস। এই শিক্ষাগুলোই আমাকে আপনাদের কথা স্মরণ করিয়ে দিবে। বারবার ফিরিয়ে আনবে আপনাদের কাছে। হৃদয়ে থাকবে আপনাদের জন্য এক উষ্ণ শ্রদ্ধার স্থান। আপনাদের এই আপন ভাইয়ের মত আচরণ আমার পাথেয় হয়ে থাকবে।
একজন অতি সাধারণ রাশেদুল হায়দার কে আপনাদের ‘হায়দার সাহেব’ বানিয়েছেন। সাহেব কথাটা আমার জন্য অনেক বড় একটা সম্মানের খেতাব হয়ে থাকবে।

আপনাদের সঙ্গে সুন্দর মুহূর্ত গুলো ফ্রেমে বন্দী করে নিয়ে গেলাম। আপনাদের মনে পরবে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে। আপনাদের বন্ধুত্ব পরায়ন আচরণই আমাকে আপনাদের কথা স্মরণ করিয়ে দেবে। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা অন্তরের মধ্যখান থেকে।

এই চলে যাওয়া আসলে চলে যাওয়া নয় বরং আপনাদের মাঝে যে আমি ছিলাম তার সাক্ষী বয়ে নিয়ে যাওয়া।

আপনাদের মতো বড় মনের মানুষদের সাহচর্য পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার ছিল। দেখা হবে চলতে ফিরতে। কথা হবে স্মৃতির সঙ্গে মনে মনে। কখনো মোবাইলে, কখনো ইন্টারনেটে।

বিদায় প্রথম আলো বিদায়….

— রাশেদুল হায়দার
প্রথম আলো, আইটি
মোবাইল: ০১৮১৫২২৯৩৬৩

ফেসবুকে কমেন্ট করতে এখানে ক্লিক করুন

3 responses to “প্রথম আলোতে বিদায় কৃতজ্ঞতানামা”

  1. 7075betapp says:

    Downloaded the 7075betapp the other day and it’s pretty good. Easy to use on my phone, and it’s got all the games I usually play. Big thumbs up for convenience. Try the app here: 7075betapp

  2. 212betapp says:

    Gave 212betapp a whirl. Honestly? Not bad. The mobile experience is smooth, and the promotions are actually decent. Worth a look if you’re in the market for a new betting app. See for yourself: 212betapp

  3. 27betapp says:

    Tried out 27betapp on a whim and I’m actually pretty impressed! Easy to use, good selection of games, and the bonuses are pretty sweet. Definitely recommend checking it out. App download here: 27betapp

Leave a Reply to 27betapp Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post